ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে বরের গাড়ি থেকে কনেকে ছিনতাই!

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৩১ আগস্ট ২০২৬
হোসেনপুরে বরের গাড়ি থেকে কনেকে ছিনতাই!
ছবি: সংগৃহীত

‎কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরের বাড়িতে যাওয়ার পথে মাইক্রোবাসের গতিরোধ করে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ‎রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ তামান্নাকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা দেন।

অভিযোগ রয়েছে, মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে তারা মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোর করে গাড়ি থেকে তুলে নিয়ে যান। হঠাৎ এ ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর ভুক্তভোগী বরের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!