[ দেশজুড়ে ]
ময়মনসিংহের নাজিম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
জজ কোর্টের পিপি আকরাম হোসেন জানান, ২০২৪ সালে ১৬ জানুয়ারি রাতে নাজিমের অটোরিকশায় যাত্রী হিসেবে উঠেন পলাশ, নাসিম ও শাকিল। সুহিলা মধ্যপাড়া আসলে তিনজন চালক নাজিমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে পলাশকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামি নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!