ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্ত্রী হয়ে প্রথমবার নির্বাচনী এলাকায় যাচ্ছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৩১ আগস্ট ২০২৬
মন্ত্রী হয়ে প্রথমবার নির্বাচনী এলাকায় যাচ্ছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় বান্দরবানে যাচ্ছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নম্বর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাচিং প্রু জেরী। শপথ গ্রহণসহ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে এতদিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বান্দরবানের নিজ নির্বাচনী এলাকায় যাবেন তিনি।

Advertisement

সফরসূচি অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাত ১০টায় ঢাকার বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন।

দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ২টায় নীলাচল সড়কের সংযোগস্থলে হোটেল হিল রেইনবো উদ্বোধন করবেন। বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেবেন।

বিকেল ৫টায় নিজ বাসভবন রাজবাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন পার্বত্য মন্ত্রী।

পরদিন বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বান্দরবান পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুর ২টায় চট্টগ্রামের উদ্দেশে বান্দরবান ত্যাগ করবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ১০টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অবস্থান করবেন।

পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটিই তার প্রথম সরকারি সফর হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!