মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ বাজারসংলগ্ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
.png)
আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি।
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ মণ্ডল, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।