পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের সুজন আলীর আমবাগানে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বেরিলাবাড়ী এলাকার মো. মতিউর রহমান (৬৫), রামপাড়া এলাকার মো. আবদুল মালেক (৪০) ও মো. জিয়াউর রহমান (৪০), এবং জয়রামপুর এলাকার মো. জাহিদুল ইসলাম (৩৫) ও মো. বাবুল ইসলাম (৩৩)।
.png)
পুলিশ জানায়, অভিযানের সময় জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক পাঁচজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।