হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল স্বজনরা, লাইভে এসে যা বললেন তিনি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এলাকার লোকজন। পরে সেই আসামি ফেইসবুক লাইভে এসে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বক্তব্যও দিয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার রাত দিকে উপজেলার ধামো ধরতপি গ্রামের আসির মিয়াকে (৩৫) শান্তিগঞ্জ থানার এসআই নূর উদ্দিন গ্রেপ্তার করেন। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেন। পরে ফেইসবুকে এসে আসামি লাইভও করেছেন।আসির মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন।ছিনিয়ে নেওয়ার ঘণ্টাখানেক পরে লাইভে এসে আসির মিয়া দাবি করেন, এলাকার বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি সরব। এ কারণে একটি মহল ক্ষুব্ধ হয়ে তাদের চার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
পাঁচ মিনিটের বেশি সময় ধরে লাইভে থাকা আসির মিয়া বলেন, পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি। এ কারণেই এলাকার লোকজন তাকে পুলিশের কাছ থেকে রেখে দিয়েছে।তিনি যখন লাইভ করছিলেন তখনও তার হাতে হাতকড়া ছিল। তিনি নিজেকে ‘আইন মান্যকারী’ বলে দাবি করেন।ধামোধরতপি গ্রামের ইউপি সদস্য আজির উদ্দিন বলেন,আমি শুনেছি, আমাদের পয়েন্ট থেকে আসিরকে ধরার পর ধস্তাধস্তি করে পালিয়ে গেছে। পরে ফেইসবুকে লাইভও দিয়েছে। এর বেশি কিছু জানি না।”
.png)
শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, “একটি মারামারির মামলার আসামি হিসেবে আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে স্বজনরা তাকে ছিনিয়ে নেয়। চারদিকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আশা করি, শিগগির তাকে গ্রেপ্তার করা যাবে।”