ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ৬ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের  ঝালমুড়ি বিক্রেতা ইউনুস হোসেন (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সাতক্ষীরা কামালনগর গোরস্তান সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবন-জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভোরে উঠে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি গোছানোর সময় অসাবধানতাবশত ঘরের টিনের চাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টিনের চালে আগে থেকেই বিদুতের তার সংযুক্ত হয়ে পুরো ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়ে ছিল। তিনি ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 

Advertisement

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!