রোববার (৬ সেপ্টেম্বর) ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে তিনি পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
.png)
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ রেস্ট হাউজ পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও পর্যটন সুবিধা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীর পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।