ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরের ঔষধিগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৬
নাটোরের ঔষধিগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ঔষধিগ্রাম ও বেলঘরিয়া বাজারে অভিযান চালিয়ে অনুমোদনবিহীনভাবে খাদ্যপণ্য ও ঔষধি হালুয়া তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া অধিকতর তদন্তের স্বার্থে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মাজেদের মিষ্টি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫ হাজার টাকা এবং ভান্ডারী আয়ুর্বেদিক ঔষধালয়ের মালিক মো. শাহজালালকে ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হেকিমি দাওয়াখানের মালিক আব্দুস ছালাম কবিরাজের প্রতিষ্ঠানটি অধিকতর তদন্তের স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপ এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে ব্যবসায়ীদের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করে ব্যবসা পরিচালনা এবং খাদ্যপণ্যের মান বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!