ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল দুই জেলের

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৬
মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল দুই জেলের
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় একটি ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জেলে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে পাঁচজন জেলে নদীতে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা নদীতে জাল ফেলছিলেন। এ সময় হঠাৎ ট্রলারটির ওপর বজ্রপাত হলে পাঁচ জেলেই আহত হন।

পরে গুরুতর আহত ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে আহত অপর তিন জেলের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা দুই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূরে জায়েদ বলেন, ‘বজ্রপাতে দুই জেলের মৃত্যুর বিষয়টি শুনেছি।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!