ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএসটিআই অনুমোদনহীন পণ্য উদ্ধার, গোডাউন মালিককে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য উদ্ধার, গোডাউন মালিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পণ্য মজুত ও বিক্রির দায়ে গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতবাড়ির নিচতলায় থাকা একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া মজুত করা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্যগুলো ধ্বংস করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য মজুত ও বিক্রির অভিযোগে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জোনায়েদ হোসেন জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

অভিযান পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেল উপস্থিত ছিলেন এবং অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন পণ্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!