স্থানীয়রা জানান, আদর্শ বি.এল. হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে ড্রেনের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ শিশুটিকে সেখানে রেখে যেতে পারে। তবে এত দিন বিষয়টি স্থানীয়দের নজরে আসেনি।
প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, ‘আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সেটি দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয়।’
.png)
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।