ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বগিটি লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের ট্রেন সাময়িকভাবে আটকা পড়েছে।

Advertisement

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!