ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত। ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌরশহরের দরিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।

Advertisement

সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী, সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদারসহ সংগঠনের নেতারা।

আলোচনায় বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরার আহ্বান জানান তারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!