শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগে সামনের অংশের একটি পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
.png)
দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ওসি আকতার হোসেন জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে ওই রুটে চলাচলকারী যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।