[ দেশজুড়ে ]
ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর ক্যাশলেস প্রচারণা
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে।
বুধবার সকালে শহরের ছোট বাজার অগ্রণী ব্যাংক চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে।
ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার অতিরিক্ত পরিচালক আবু বকর সিদ্দিক।
.png)
এ সময় অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, আইয়ুব আলীসহ ময়মনসিংহ অঞ্চল ও বিভিন্ন উপায়ের কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি ছোটবাজারের সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক চত্বরে এসে শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!