ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে হাম উপসর্গে শিশুমৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ৮ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে শিশুমৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর বয়স ছিল ৬ বছর এবং তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিয়মিত প্রকাশিত হাম সংক্রান্ত তথ্য থেকে এই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৭ জন শিশু। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮০০ শিশু। আর এই ভাইরাসের উপসর্গে হাসপাতালে এ পর্যন্ত মোট ৪৮ জন শিশুর মৃত্যু হলো।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!