ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন জেলার কর্মরত সাংবাদিকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণীর সাংবাদিক মোহাম্মদ শহিদকে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা জানান, গত ৬ সেপ্টেম্বর মারজাহান বেগম নামে এক নারী কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে আব্দুল কাদের জসিম তার কাছ থেকে এক লাখ টাকা নেন। পরে বিরোধ নিষ্পত্তি না করে ওই টাকা আত্মসাৎ করা হয়। টাকা ফেরত চাইলে তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন ওই নারী।

এ ঘটনায় সাংবাদিক মোহাম্মদ শহিদ তার কর্মরত প্রতিষ্ঠান দৈনিক জনবাণীর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করেন। এরপর আব্দুল কাদের জসিম প্রকাশ্যে তাকে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। মানববন্ধনের আগে বিভিন্ন মাধ্যমেও সাংবাদিক শহিদকে কর্মসূচিতে অংশ না নিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।

সাংবাদিক মোহাম্মদ শহিদ বলেন, আব্দুল কাদের জসিমের মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর থেকে জসিম ও তার সহযোগীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!