ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মাসের বকেয়া বেতন, কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসের বকেয়া বেতন, কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ
কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেছেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তাঁরা।

Advertisement

শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও তাঁদের দুই মাসের বেতন পরিশোধ করা হয়নি। এতে পরিবার নিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!