আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর আসছিল। এ সময় কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন গিয়ে সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত উদ্ধার করেন। এছাড়া তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।