[ দেশজুড়ে ]
আখাউড়ায় ১ হাজার ৫৮০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সোলাইমান ভূঁইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোলাইমান ভূঁইয়ার বসতঘরের একটি কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১ হাজার ৫৮০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
.png)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। যেকোনো মূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।
ডেইলি-বাংলাদেশ//এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!