ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১১ অক্টোবর ২০২৬
নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
নিহত হাসিব সরদার। ফাইল ফটো

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম পারুহার মহল্লার আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভ্যানে করে মাছ বিক্রির জন্য রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে চৌগ্রামে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসিব।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!