[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামের রৌমারিতে ট্রাকচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে রৌমারীর সায়েদাবাদ বাজারের পাশে একটি মালবোঝাই ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। ঘটনাস্থলের কাজ করছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!