ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জে নবনিযুক্ত ছয় প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ১ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জে নবনিযুক্ত ছয় প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নবযোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ফুল, ফলজ ও বনজ গাছের চারা এবং ক্রেস্ট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

সম্প্রতি দেওয়ানগঞ্জের কাঠারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সহকারী শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা আনোয়ার হোসেন মায়ন, মনিরুজ্জামান ও শফিকুল ইসলাম। এ ছাড়া সহকারী শিক্ষক একে আজাদ, নাজমুল হোসাইন, সেলিম রেজা, মনিজল হক, সোলায়মান হোসেন ও আশরাফুল আলম বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবযোগদান করা ছয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে ফলজ ও বনজ গাছের চারা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!