ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্বামীর হাতে স্ত্রী খুন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য মারুফা আক্তার নামে এক নারীকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার এলাকায় বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মারুফা (৪৫) সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। 
জানা যায়, কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন। সে প্রায় সময় নেশা করে তার স্ত্রীকে মারধর করত। রোববার রাতেও কুদ্দুস তার স্ত্রীর কাছে টাকা চায়। মারুফা টাকা দিতে অনীহা করলে কুদ্দুস তাকে মারধর করে। সোমবার সকাল থেকে মারুফার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়রা মোবাইল ফোনের রিং টুনের শব্দ শুনে ঘরের ভেতর ঢুকে রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে নিহতের পরিবার পুলিশকে খবর দেয়া হয়। লাশ উদ্ধারের পর থেকেই ঘাতক স্বামী কুদ্দস মিয়া পলাতক রয়েছেন। মারুফা তার তৃতীয় স্ত্রী। গত এক মাস আগে তাদের বিয়ে হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. খাইরুল আলম জানান, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!