ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নকল বিদেশি টাইলস ক্লিনার তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২ নভেম্বর ২০২৬
নকল বিদেশি টাইলস ক্লিনার তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীনভাবে নকল বিদেশি টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরি এবং বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বিকেল ৪টার দিকে জেলা শহরের ভাদুঘর বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, দুপুরে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাদুঘর বাজারের ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় নকল টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের আদলে প্যাকেট তৈরি করে তাতে ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করা নিম্নমানের পণ্য ভরে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল।

এভাবে মানহীন পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরাধ সংশোধনের নির্দেশ দিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইফতেখারুল আলম রিজভী।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!