ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নকল নবীশকে মারধরের অভিযোগ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৩ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নকল নবীশকে মারধরের অভিযোগ
দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রারের কার্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে এক নকল নবীশকে মারধরের অভিযোগ উঠেছে একই অফিসের তিন নকল নবীশের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অফিস চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমাম হোসেন জানান, তিনি অফিসে কাজ করছিলেন। এ সময় একই অফিসের নকল নবীশ সোলায়মান, ওসমানগনি ও সেলিনা আক্তার হঠাৎ তার ওপর চড়াও হন। তারা তাকে কিল-ঘুষি মারেন এবং টেবিলের নিচে মাথা চেপে ধরে রাখেন। এ সময় তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি সাব রেজিস্ট্রারকে জানিয়েছেন বলে জানান ইমাম হোসেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ওহেদ আলী বলেন, অফিসে হট্টগোলের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!