[ দেশজুড়ে ]
আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ । ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে এসআরবি-১২ সিরাজগঞ্জ।
বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!