ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হত্যা মামলায় ফের শীর্ষ সন্ত্রাসী বগার তিন দিনের রিমান্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১০ নভেম্বর ২০২৬
হত্যা মামলায় ফের শীর্ষ সন্ত্রাসী বগার তিন দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার একটি হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন তাকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, খুলশী থানার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম তার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

 

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!