ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেঘনা নদীতে মিলল অজ্ঞাত কিশোরের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১০ নভেম্বর ২০২৬
মেঘনা নদীতে মিলল অজ্ঞাত কিশোরের মরদেহ
চাঁদপুরের মেঘনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কিশোরের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/চাঁদপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!