লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষা বর্ষের এস এস সি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সলাক ১০ টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের আয়োজনে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, অভিভাবক ইতনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গেলাম মোস্তফা, সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, মো. রাখী বিল্লাহ, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মুন্সী জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ললিত মোহন মন্ডল, বিএম মাজহারুল ইসলাম, লাখী রানী সাহা, মো. মতিউর রহমান, মো. ফরিদুল ইসলাম, শাহ আলম, মো. মাছুদুর রহমান, মন্জুয়ারা পারভীন, সাধনা রানী বিশ্বাস, রেবেকা সুলতানা, গুলশানারা কিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.হাফিজুর রহমান।
এ বছর ২০২৬-২৭ শিক্ষা বর্ষের এস এস সি নির্বাচনী পরীক্ষায় সাধারণ শাখায় মোট পরীক্ষার্থী ২৩৫ জন, কৃতকার্য হয়েছে ১৯০ জন, পাসের হার ৮০ শতাংশ।
কারিগরি শাখায় মোট পরীক্ষার্থী ১০৩ জন, কৃতকার্য হয়েছে ৪৮ জন, পাসের হার ৪৬ শতাংশ।