ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে ৬ ককটেল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ২২ নভেম্বর ২০২৬
নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে ৬ ককটেল
নলডাঙ্গা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করে এসআরবি-৫

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

রোববার (২২ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই স্থানে একটি সাদা রঙের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার খবর পায় তাদের অভিযানিক দল।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ৩টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

২২ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!