ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২৯ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘নতুন ধানের ঘ্রাণে বাংলার ঐতিহ্যের টানে’ স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের বিদ্যাবিথী একাডেমি চত্বরে বিদ্যালয়টির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হাসান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, বিএনপি নেতা কাজী তরিকুল ইসলাম, লেখক ও গবেষক আল হেলাল, ইসলামী ব্যাংক হাসপাতালের কাকরাইল শাখার ম্যানেজার নাহিদ জামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমততারা তুলি, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী সাহা, শারমিন সুলতানা, নাবিলা নুপুর, জাকিয়া সুলতানা, শাহাজাহারুল আলম, রাজিয়া সুলতানা ও শামসুন্নাহারসহ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশের সুযোগ করে দিতে হবে। অভিভাবকরা সচেতন হলে শিশুদের ভবিষ্যৎ বিকাশ সহজ হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুকাল থেকেই তাদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, এটি কৃষিপ্রধান এলাকা। কৃষকরা এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন ধানের মৌ মৌ গন্ধে ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আনন্দে হাসি-আনন্দে মেতে উঠেছেন কৃষকরা।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!