রোববার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। এর আগে গত ৯ জুলাই পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকা এসব ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার ‘বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্রফাঁস শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর একটি প্রতিবেদন প্রচার করে। এর পরদিন রাজধানীর পল্টন থানায় সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে সিআইডি। ঐ মামলায় আবেদ আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
.png)
অ্যাকাউন্ট জব্দের তালিকায় রয়েছেন– পিএসসির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এসএম আলমগীর কবির, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান, অডিটর প্রিয়নাথ রায় ও অফিস সহকারী মো. সাজেদুল ইসলাম।
তালিকায় আরো আছেন– মো. নোমান সিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশীদ, নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম।