ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২১৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১৬ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২১৪৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৪৯ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৫ জন।

Advertisement

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এতে আরো বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯২ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫ হাজার ২৩০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ৭৯৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৪২৪ জন। ঢাকায় ৪০ হাজার ৮৯৯ এবং ঢাকার বাইরে ৪১ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩৪ জনের মৃত্যু হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!