[ রাজধানী ]
কাল থেকে দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
প্রতীকী ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মালিকানাধীন ৩টি হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।
এই হাসপাতালগুলো হলো- মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদন।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। তবে শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
.png)
শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এ সেবা চালু থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এএল/ এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!