শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ও বাকি দুইজন চট্টগ্রাম বিভাগে বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, ঢাকা উত্তরে ৯৭ জন ও ঢাকা বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে একজন রয়েছেন।
.png)
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত ৩৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৫৫ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তরে ৬৩ জন, বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।