ডিএসই ও সিএসই সূত্রে আরো জানা গেছে, দিনের লেনদেন শেষে ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৩৬৬ পয়েন্ট ও ১৪২৪ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৮টির এবং কমেছে ১৭০ কোম্পানির। আর ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
.png)
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ভালো পরিমাণে বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪ পয়েন্টে।
এদিকে আজ ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। এতে প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ২০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। যার মাধ্যমে প্রথমবারের মতো ৬ হাজার ৫০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে সূচকটি।