[ অর্থনীতি ]
নগদকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো
ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বৈঠকে এ অনুমোদন দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কতিপয় শর্তসাপেক্ষে নগদকে এ অনুমোদন দেয়া হয়েছে।
.png)
এদিকে নগদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, কিছু শর্তসাপেক্ষে তাদের এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ব্যাংক
লিংক সফলভাবে কপি হয়েছে!