ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অনলাইনে আয়কর রিটার্ন জমা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ৩ জানুয়ারি ২০২৩
অনলাইনে আয়কর রিটার্ন জমা বেড়েছে
ফাইল ফটো

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে গ্রাহকদের আগ্রহ বেড়েছে এবার। গত বছরের তুলনায় এ বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।

ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর কর্মকর্তাদের মতে, এবার ২ লাখ ৭ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। আগের অর্থবছরে এর সংখ্যা ছিল ৬১ হাজার।

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ১ জানুয়ারি। এবার কর শনাক্তকরণ নম্বরধারী ২৮ লাখ ৫১ হাজার জন আয়কর রিটার্ন দাখিল করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!