ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ অর্থনীতি ]
বাণিজ্যমেলা
অস্থায়ী ব্যাংকিং-অনলাইন পেমেন্ট সুবিধায় কমেছে ঝুঁকি
ফাইল ফটো
জমে উঠেছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়, বিক্রিতে ব্যস্ত সময় কাটছে স্টলের কর্মীদের। এই কার্যক্রমে ঝুঁকি কমিয়েছে অনলাইন অর্থ পরিশোধ সেবা। সর্বোত্তম সেবা নিশ্চিতে বসানো হয়েছে বুথ। অস্থায়ী উপশাখার মাধ্যমে দেওয়া হচ্ছে ব্যাংকিং সুবিধাও।
খাবার, বিনোদন, হরেকরকম পণ্য প্রদর্শনীতে সীমাবদ্ধ নয় ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মিলছে আধুনিক ব্যাংকিং সেবাও। জনতা ব্যাংকের পাশাপাশি স্টল নিয়ে সেবা দিচ্ছে ইসলামী ব্যাংকও।
নগদ অর্থ বহন ঝামেলা কমাতে মেলা প্রাঙ্গণেই এটিএম বুথ স্থাপন করেছে একাধিক বেসরকারি ব্যাংক।
কেনাকাটায় ক্যাশলেস পেমেন্ট সুবিধা মিলছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়নে। এছাড়া বিআরটিসির বাস ও মেলায় প্রবেশ টিকিটে ৫০ শতাংশ ক্যাশব্যাক ঘোষণা করেছে বিকাশ।
নগদ অর্থ বহন ঝুকি না থাকায় সন্তুষ্টির সুর দর্শনার্থীদের কণ্ঠে। এর মাধ্যমে দেশের ব্যাংকিং খাত সম্প্রসারণের সুযোগও দেখছেন তারা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!