ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ফ্লোর প্রাইস নিয়ে যা জানালেন বিএসইসি পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৯ এপ্রিল ২০২৩
ফ্লোর প্রাইস নিয়ে যা জানালেন বিএসইসি পরিচালক
ফাইল ফটো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অব্যাহত দরপতনের হাত থেকে বিনিয়োগকারীদের বাঁচাতে ফ্লোর প্রাইস আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সর্বেশেষ ২০২২ সালে ২৮ জুলাই বাজারে দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করা হয়। এর আগে, ২০২০ সালে প্রথম ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল।

Advertisement

এদিকে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে এরই মধ্যে ৯ মাস পেরিয়েছে। এসময়ে বিএসইসিকে ফ্লোর প্রাইস উঠিয়ে দিতে চাপ দিয়েছে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মালিকরা। বিএসইসিও একবার ১৬৯টি কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়েছিল। তবে বাজারে তাতে ইতিবাচক প্রভাব পড়েনি, বরং ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া কোম্পানির শেয়ারের দাম প্রতিনিয়ত কমছিল। তাই তড়িঘড়ি করে সেসব কোম্পানিতে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।

এদিকে ফ্লোর প্রাইস আরোপের কারণে লেনদেনে খরায় পড়েছে দেশের পুঁজিবাজার। গত ৬-৭ মাস আগেও যেখানে দিনে ২ থেকে ৩ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, সেই বাজারে এখন লেনদেন হচ্ছে ৪-৫শ কোটি টাকা। 

লেনদেন কমে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলো। এ অবস্থায় ফ্লোর প্রাইস নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, বিএসইসি এই মুহূর্তে ফ্লোর প্রাইস উঠাবে না। শেয়ার কেনা-বেচা করে ফ্লোর প্রাইস উঠাবে ইনভেস্টররাই (বিনিয়োগকারীরা)।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ফ্লোর প্রাইসও না কি আমি ‍তুলে দেব? তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে চলমান দরপতন ঠেকাতে আমি তো ফ্লোর প্রাইস দিয়েছি, যাতে বাজারে ফোর্স সেল না হয়। ফোর্স সেলের কারণে মানুষের সব টাকা-পয়সা চলে যায়। কিছু মানুষের লাভের জন্য সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাবে– তা আমি হতে দিতে পারি না। এতে গুনাহও হবে।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা যাতে নিঃস্ব না হয়, সুরক্ষা পায়, সেজন্য ফ্লোর প্রাইস দিয়েছি। আমি তো উঠাব না, বিএসইসিও না, এই ফ্লোর প্রাইস উঠাবে ইনভেস্টররা (বিনিয়োগকারী)। বিনিয়োগকারীরা কেনা-বেচা করলেই উঠে যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!