ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারো বাড়ল মুরগির দাম, অন্যান্য পণ্য অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪০, ২১ এপ্রিল ২০২৩
আবারো বাড়ল মুরগির দাম, অন্যান্য পণ্য অপরিবর্তিত
ফাইল ফটো

ঈদের আগ মুহূর্তে আবারো বেড়েছে মুরগির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫০ থেকে ৬০ ও সোনালি জাতের মুরগি কেজিতে ৩০ টাকা বেড়েছে। এছাড়া ঈদ খাদ্যসামগ্রী ছাড়া অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মতই রয়েছে।

এদিকে দুদিন আগেও ব্রয়লার মুগির দাম ছিল ২০০ টাকার আশপাশে। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৪৫ থেকে ২৫৫ টাকায়। একইভাবে সোনালি জাতের মুরগি ৩৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে।

উত্তরা আজমপুর কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী জিল্লুর মিয়া বলেন, হঠাৎ দাম বাড়ার কারণে মুরগি বিক্রি দুই দিন বন্ধ রেখেছি। কাপ্তানবাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা। তাহলে খুচরা বিক্রি করতে হবে ২৮০ টাকার ওপরে। এ দামে মুরগি বিক্রি করতে গেলে অনেক ঝুঁকি আছে।

Advertisement

এদিকে শুধু মুরগিই নয়, ঈদের দিনের অন্যতম অনুষঙ্গ সেমাই ও পোলাওয়ের চালের দামও বাড়তি। সব ধরনের লাচ্ছা সেমাই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা এবং পোলাওয়ের চাল কেজিতে ৩০ থেকে ৪৫ টাকা বেড়েছে। 

সরেজমিনে রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির ২০০ গ্রাম সেমাইয়ের প্যাকেট ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা রঙিন লাচ্ছা সেমাইয়ের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়।

সেমাই ব্যবসায়ীরা বলছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশে আটা-ময়দার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেমাই তৈরির জন্য ব্যবহৃত ময়দা, তেলসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে। এর প্রভাব সেমাইয়ের দাম কিছুটা বেড়েছে।

বাজারে প্যাকেটজাত চালের কেজি ১৫০ থেকে ১৭০ এবং খোলা পোলাও চালের কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!