ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মসলার বাজার স্থিতিশীল রাখতে মাঠে নামছে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ২৮ মে ২০২৩
মসলার বাজার স্থিতিশীল রাখতে মাঠে নামছে ভোক্তা অধিকার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মসলার বাজার নিয়ন্ত্রণে মাঠে নামতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সারাদেশের পাশাপাশি রাজধানীর মৌলভীবাজার ও শ্যামবাজারে মসলার সবচেয়ে বড় পাইকারি বাজারে অভিযান চালানো হবে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মতবিনিময় সভায় মসলার বাজারের বাস্তব চিত্র তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।

Advertisement

তিনি বলেন, মৌলভীবাজারের ব্যবসায়ীরা ইচ্ছামতো মসলার দাম নির্ধারণ করেন। তারা মূল্য তালিকা ঝোলান না, কোথা থেকে কত দামে এনেছেন তাও জানাতে চান না। এখানে মসলার দোকানে ফুডগ্রেড কালারের পরিবর্তে টেক্সটাইল কালার ব্যবহার করতে দেখা গেছে।

এ সময়  অধিদফতরের মহাপরিচালক বলেন, আদার দাম নিয়ন্ত্রণে আমরা অনেক আগে থেকেই চট্টগ্রামের বাজার মনিটর করছি। বর্তমানে ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!