ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঈদের স্পেশাল রেসিপি: কাটা মসলায় গরুর মাংস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ২১ এপ্রিল ২০২৩
ঈদের স্পেশাল রেসিপি: কাটা মসলায় গরুর মাংস
কাটা মশলায় গরুর মাংস

বাঙালির ঈদে রান্নার আয়োজনে গরুর মাংস থাকবে না; এ তো হতেই পারে না! আর তাই গরুর মাংস রান্নাতেও ভিন্নতা আনতে পারেন। এজন্য বানিয়ে ফেলতে পারেন কাটা মশলায় গরুর মাংস।

উপকরণ

গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি ৩ কাপ, বেরেস্তা ২ কাপ, আদা ২ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ, গোলমরিচ, কাঁচা মরিচ, লেবুর রস, দারুচিনি এলাচি, লবঙ্গ, তেজপাতা, আলু বোখারা, টমেটো কুচি, ভাজা শুকনা মরিচের গুঁড়া, হলুদগুঁড়া, লবণ, ঘি এবং সরষের তেল।

Advertisement

কাটা মশলায় গরুর মাংস

প্রণালি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে প্রথমে বেরেস্তা, লেবুর রস, ভাজা মরিচের গুঁড়া, ও কাঁচা মরিচ বাদে নাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মেখে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এবার মাংস রান্নার হাঁড়িতে ঝরানো মাংস ঢেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে তাতে পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, কাঁচা মরিচ ও ভাজা মরিচের গুঁড়া দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর চুলা বন্ধ করে দিতে হবে। ঈদের দিন কাটা মসলায় গরুর মাংসের এই রেসিপির সাথে পোলাও বা চালের রুটি কিন্তু জমবে বেশ।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!