[ অর্থনীতি ]
বিশ্বে খাদ্যপণ্য ২ বছরের মধ্যে সবচেয়ে সস্তা
ফাইল ফটো
গোটা বিশ্বে খাদ্যপণ্যের দাম ব্যাপক কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সূচকে দেখা গেছে, মে মাসে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দাম অনেক (১২৪ দশমিক ৩ পয়েন্ট) হ্রাস পেয়েছে। ২০২১ সালের এপ্রিলের পর সবশেষ মাসে বিশ্বে খাদ্যের মূল্য সবচেয়ে কম। অর্থাৎ, গত ২ বছরের মধ্যে এবারই খাদ্যপণ্য সবচেয়ে সস্তা।
২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। পরের মাস মার্চে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম সর্বকালের সর্বোচ্চে ওঠে। সেই থেকে এখন পর্যন্ত দরপতন ঘটেছে ২২ শতাংশ।
এক বিবৃতিতে ফাও জানিয়েছে, এপ্রিলের চেয়ে মে মাসে সিরিয়েলের দাম কমেছে ৫ শতাংশ। কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়ানোয় বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে। ফলে এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।
.png)
ফাও সূচকে দেখা গেছে, এপ্রিল-মে মাসে বিশ্বজুড়ে ভোজ্যতেলের দাম কমেছে ৯ শতাংশ। বিশ্ববাজারে তেলবীজের সরবরাহ বেড়েছে। এছাড়া পাম অয়েলের চাহিদা দুর্বল হয়েছে। ফলে এ নিম্নগামিতা তৈরি হয়েছে। অন্যদিকে দুগ্ধ পণ্যের বৈশ্বিক মূল্য হ্রাস পেয়েছে ৩ শতাংশ। উত্তর গোলার্ধের দেশগুলোতে এ সিজনে দুধ উৎপাদনে উত্থান ঘটেছে।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!