তিনি বলেন, বিশ্ব বাজারে চামড়ার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিকের বহুমুখী ব্যবহার বাড়ায় তুলনামূলক ভাবে চামড়ার দাম কমে গেছে।
শনিবার ফরিদপুরে চামড়া বাজার পরিদর্শনের সময় এ কথা বলেন বাণিজ্য সচিব। এ সময় তিনি চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।
.png)
বাণিজ্য সচিব বলেন, আমরা সাভারের চামড়াপল্লীতে সিইপিটির কাজ সম্পন্ন করতে পারলে আমাদের ব্যবসায়ীরা চামড়ার ভালো দাম পাবে। বর্তমানে আমরা চায়নার বাজারে চামড়া রফতানি করছি। আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারলে বিশ্ব বাজারে ভালো দাম পাবো, ব্যবসায়ীরাও লাভবান হবেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চেম্বারের সভাপতি মো. নজরুল ইসলাম, ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জানে আলম, শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর ইসলাম মোল্লা প্রমুখ।