প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম উৎপাদক চীনের ইস্পাতের উৎপাদন নিম্নমুখী হওয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশটির ধুঁকতে থাকা সম্পত্তি খাত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে লৌহ আকরিক আরো দর হারিয়েছে।
আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ৭০ শতাংশ। প্রতি টনের দর নিষ্পত্তি হয়েছে ৮১৯ ইউয়ান বা ১১২ ডলার ৪০ সেন্টে। গত ৩০ আগস্টের পর যা সবচেয়ে কম।
.png)
একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী নভেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নগামী হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি দাম স্থির হয়েছে ১০৯ ডলার ৪৫ সেন্টে। গত ৩০ আগস্টের পর যা সর্বনিম্ন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা জানান, বিশ্বের বৃহৎ ভোক্তা চীনে নতুন অবকাঠামো নির্মাণ কর্মকাণ্ড ব্যাপক কমেছে। ফলে কঠিন ধাতু ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহার দরপতন ঘটেছে।
তারা আরো জানান, আসন্ন শীতকালে ইস্পাতের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এতে এ খাতে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। পরিপ্রেক্ষিতে শক্ত ধাতুটির দাম কমেছে।
সূত্র: বিজনেস রেকর্ডার