ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৩
সূচক ও লেনদেন বেড়েছে
ফাইল ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৮ কোটি ৬৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

Advertisement

ডিএসইতে আজ ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!