ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এনডিআর ট্রেডিং সিস্টেমের তথ্য সুরক্ষিত রাখবে: ডিএসই চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৩, ১০ জানুয়ারি ২০২৪
এনডিআর ট্রেডিং সিস্টেমের তথ্য সুরক্ষিত রাখবে: ডিএসই চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ডিএসইর নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) স্থাপন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে প্রযুক্তিগত দুর্ঘটনা থেকে ডিএসইর ট্রেডিং সিস্টেমের তথ্যগুলো সুরক্ষিত রাখবে।

বুধবার ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টারের অগ্রগতি পর্যবেক্ষণ করে এসব কথা বলেন তিনি।

ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

ডিএসই চেয়ারম্যান বলেন, ডিজাস্টার রিকোভারি সেন্টার (ডিআরএস) এবং এনডিআর সেন্টার স্থাপনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে। পাশাপাশি ট্রেডিং প্ল্যাটফর্ম আরো বেশি সুরক্ষিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটিক ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে গত বছরের ১২ নভেম্বর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ১০৬ রেক সংবলিত অত্যাধুনিক নতুন ডাটা সেন্টার চালু করা হয়েছে। এরপর থেকেই নতুন ডাটা সেন্টারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এর বাইরেও ডিএসই কারওয়ান বাজারের আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) সেন্টারের অবকাঠামো তৈরি করেছে।

এ সময় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এনডিআর’র কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

পর্যবেক্ষণের সময় উপস্থিত ছিলেন- ডিএসইর পরিচালক রুবাবা দৌলা, ব্যবস্থাপনা পরিচারক ড. এ টি এম তারিকুজ্জামান, সিপিএসহ আইসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!